সাতক্ষীরা 8:09 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মোটরযানে ডিজিটাল নম্বরপ্লেট না থাকলে ১ ফেব্রুয়ারী থেকে আইনি ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:21:08 pm, Thursday, 19 January 2023 253 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্কঃ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগসহ (আরএফআইডি) রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বা ডিজিটাল নম্বরপ্লেট মোটরযানে না লাগানো থাকলে ১ ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) স্বাক্ষরিত এসংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব মোটরযানে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা বিধানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ২০১২ সালের ৩১ অক্টোবর মোটরযানে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন। এরই মধ্যে সরকার বিভিন্ন সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোলের জন্য একটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর এই টোল আদায়ে মোটরযানে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ (আরএফআইডি) ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক মোটরযান মালিক রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং আরএফআইডি ট্যাগ প্রস্তুতের পর মেসেজ পেয়েও বিআরটিএর সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে সেগুলো লাগাচ্ছে না। আবার কিছু মোটরযানে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট সংযোজন করা থাকলেও সেগুলো কাজ করে না। সে জন্য সেই নম্বরপ্লেটগুলো জরুরি প্রতিস্থাপন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। না হলে ১ ফেব্রুয়ারি থেকে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট মোটরযান মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মোটরযানে ডিজিটাল নম্বরপ্লেট না থাকলে ১ ফেব্রুয়ারী থেকে আইনি ব্যবস্থা

আপডেট সময় : 11:21:08 pm, Thursday, 19 January 2023