সাতক্ষীরা 3:32 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

২৫শে জানুয়ারি যশোর সাগরদাঁড়ীতে মধুমেলা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:11:41 am, Wednesday, 18 January 2023 428 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ
কপোতাক্ষ তীরে ২৫ শে জানুয়ারি শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। চলছে ব্যাপক তোড়জোড়। মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৯তম জন্ম জয়জন্তী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী তীর্থভূমিতে আগামী ২৫ শে জানুয়ারি শুরু হচ্ছে ৭ দিনব্যাপী মধু-উৎসব মধুমেলা ২০২৩। যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলা চলবে ২৫ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। করোনা মহামারির কারণে দীর্ঘ তিন বছর রিবতীর পর এবার শুরু হচ্ছে মধুবরণ।
তাই মেলাকে স্বার্থক করতে আয়োজক কমিটি ব্যস্ত সময় কাটাচ্ছে। আর মধুপল্লীকে নতুন সাজে সাজতে ফুসরত নেই যেন পরিচ্ছন্ন কর্মীদেরও। সরেজমিনে দেখাগেছে, কবির মাতৃভূমি পিতৃভূমির প্রতিটি স্থানকে পর্যাটকদের জন্য আকর্ষনীয় করে তোলার জন্য রংতুলির পরশ বুলাতে ব্যাস্ত সময় পার করছে শিল্পী ও পরিচ্ছন্ন কর্মীরা। সাগরদাঁড়ী মধুপল্লীর কাষ্টডিয়ান হাসানুজ্জামান বলেন, আগামী ২৫ শে জানুয়ারি শুরু হতে যাচ্ছে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী এ উপলক্ষ্যে সাতদিনব্যাপী চলবে মধুমেলা। তাই আমরা সকলেই দিনরাত চেষ্টা করে যাচ্ছি মধুপল্লীর শোভা বর্ধনের জন্য।
মেলা শুরু হওয়ার আগেই সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে আশা করছি। তিনি আরও বলেন, অন্য বছরের চেয়ে এবার অধিক সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম ঘটবে। এ বিষয়ে মেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন বলেন, ৩ বছর পর মধুমেলা শুরু হচ্ছে এবার। তাই কবি ভক্তদের আনাগোনা ও পর্যটকদের উপস্থিতি বেশী থাকবে বলে আমরা আশা করছি। আর সেই কারণে পর্যপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সম্পুর্ণ মেলা প্রাঙ্গনকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং কোন অনাকাঙ্খিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য ভ্রাম্যমান আদালতের ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

২৫শে জানুয়ারি যশোর সাগরদাঁড়ীতে মধুমেলা শুরু

আপডেট সময় : 12:11:41 am, Wednesday, 18 January 2023