সাতক্ষীরা 12:43 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:19:22 pm, Wednesday, 28 December 2022 400 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মেট্রোরেলের টিকিট কিনে প্রথম যাত্রী হিসেবে ট্রেনটিতে ভ্রমণ করেছেন। স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের মাত্র ছয় মাসের মধ্যে মেট্রোরেল চালুর মাধ্যমে তিনি দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে আরেকটি মাইলফলক স্থাপন করেন।
দেশের প্রথম মেট্রোট্রেনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা ও আরো প্রায় ২০০ যাত্রীসহ আজ দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তর উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোরেলের এই প্রথম যাত্রায় বীর মুক্তিযোদ্ধাগণ, স্পিকার, মন্ত্রীগণ, সরকারি কমকর্তাগণ, কূটনীতিকগণ, স্কুল শিক্ষার্থী, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও অন্যান্যসহ প্রায় ২০০ লোক ভ্রমণ করেন।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করার পর বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে।
তিনি সবুজ পতাকা নেড়ে উত্তর উত্তরা স্টেশন থেকে মেট্রোরেল যাত্রার সূচনা করেন।
এর আগে, প্রধানমন্ত্রী দুপুর ১টা ৩৫ মিনিটে উত্তর উত্তরা স্টেশন থেকে টিকিট ক্রয় করেন। এরপর তাঁর ছোট বোন ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক কন্যা শেখ রেহারা টিকিট কিনেন।
পরে, তাঁরা দুজন স্টেশনের প্রবেশপথে তাঁদের টিকিট পাঞ্চ করেন।
উত্তর উত্তরা স্টেশনে পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে একটি চারাগাছ রোপন করেন। এ সময় তাঁর বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন।
নারী ক্ষমতায়নের অংশ হিসেবে মরিয়ম আফিজা প্রথম চালক হিসেবে মেট্রোট্রেনটি চালান।
প্রাথমিকভাবে, মেট্রোট্রেনটি প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে চলাচল করবে।
রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মেট্রোরেল স্টেশনে যাত্রীদের পৌঁছে দেয়া ও সেখান থেকে যাত্রীদের নিয়ে আসতে ৩০টি ডবল ডেকার বাস পরিচালনা করবে।
ওগুলোর মধ্যে, ২০টি বাস আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল রুটে চলবে আর ১০টি বাস উত্তরার হাউজ বিল্ডিং থেকে আব্দুল্লাহপুর হয়ে দিয়াবাড়িতে উত্তরার উত্তর স্টেশন পর্যন্ত চলবে।
রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রো রেল প্রকল্পটি বাস্তবায়ন করছে।
জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেলটি নির্মাণ করেছে এবং এই প্রকল্পে সহজ শর্তে ঋণ দিয়েছে।
২০১৬ সাল থেকে এই এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : 11:19:22 pm, Wednesday, 28 December 2022