সাতক্ষীরা 10:23 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ইউএনওকে অপসারণের দাবীতে বগুড়ার শেরপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদসভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:37:18 am, Tuesday, 13 December 2022 293 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়া জেলার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সোমবার(১২ ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর বাসস্ট্যান্ডস্থ (ঢাকা-বগুড়া মহাসড়ক) এলাকায় সম্মিলিত সাংবাদিক জোট শেরপুর, বগুড়ার আয়োজনের এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন,দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকা’র প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি শুভ কুন্ড,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে, অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
অন্যথায় আরো বিভিন্ন কর্মসূচীর দেয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে আবাদি জমির উপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণকাজ নিয়ে অভিযোগের তদন্তকালে শতাধিক লোকজনের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে হতবাক হয় এবং ইউএনও’র এহেন মন্তব্যের প্রেক্ষিতে গণমাধ্যম পেশাকে হেয় প্রতিপন্নের চেষ্টা বলে প্রতিয়মান হওয়ায় ওই কর্মকর্তাকে অপসারণের দাবীতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

এর ফলশ্রুতিতে উপজেলার সকল গনমাধ্যমকর্মীরা মিলে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ নামে সংগঠনের ব্যানারে এহেন কর্মসূচির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ইউএনওকে অপসারণের দাবীতে বগুড়ার শেরপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদসভা!

আপডেট সময় : 01:37:18 am, Tuesday, 13 December 2022