সাতক্ষীরা 1:30 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

প্রথম টেস্টের একাদশ নিয়ে ডোমিঙ্গোর ইঙ্গিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:12:15 pm, Friday, 31 December 2021 599 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিউজিল্যান্ডের কন্ডিশন বিদেশিদের জন্য বরাবরই কঠিন জায়গা। বাংলাদেশের জন্য সেই কন্ডিশন যেন এক বিভীষিকা। তাই বলা যায়, নিউজিল্যান্ড সফরে জন্য তাই একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

টাইগাররা কখনই কোনো ফরমেটে জিততে পারেনি নিউজিল্যান্ডের মাটিতে। এবার কি সেই আক্ষেপ ঘুচবে? মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

কেমন হবে টাইগারদের একাদশ? নিউজিল্যান্ড থেকে পাঠানো বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর এক ভিডিওবার্তায় কিছুটা ইঙ্গিত পাওয়া গেলো।

ডোমিঙ্গো বলেন, ‘উইকেট এখনও দেখিনি। তা দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। ভালো উইকেটই পাব আশা করছি। তবে হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবো। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন করার সম্ভাবনা আছে।’

টাইগার কোচ মনে করেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কঠিন হবে। তিন পেসার এবং এক স্পিনার নিয়ে দল সাজানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ডোমিঙ্গো।

তিনি আরও বলেন, ‘এই কন্ডিশন বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর বাংলাদেশ। তবে আমাদের দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের ওপর ভরসা রাখা যাবে। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করবো। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে একাদশে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রথম টেস্টের একাদশ নিয়ে ডোমিঙ্গোর ইঙ্গিত

আপডেট সময় : 09:12:15 pm, Friday, 31 December 2021