সাতক্ষীরা 4:22 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তাইওয়ান স্বাধীনতার দিকে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:08:46 pm, Wednesday, 29 December 2021 600 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

তাইওয়ান যদি স্বাধীনতার পথে হাঁটে তাহলে তার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইপে যদি রেড লাইন ক্রস করে তাহলে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা জিয়াওগুয়াং রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি স্বাধীনতার উসকানি সৃষ্টি করে, শক্তি দেখানোর চেষ্টা করে অথবা কোনভাবে রেড লাইন ক্রস করে তাহলে আমরা শক্ত ব্যবস্থা নেব।

চীনের এ কর্মকর্তা বলেন, আগামী মাসগুলোতে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এবং বাইরের হস্তক্ষেপ বেড়ে যেতে পারে। আগামী বছর হরমুজ প্রণালীর পরিস্থিতি অনেক বেশি জটিল এবং উত্তপ্ত হয়ে উঠবে।

মা জিয়াওগুয়াং বলেন, তাইওয়ানের সাথে শান্তিপূর্ণভাবে পুনঃএকত্রীকরণের চেষ্টা করবে বেইজিং। কিন্তু তারা যদি স্বাধীনতা ঘোষণার মতো কোনো রেড লাইন ক্রস করে তাহলে প্রয়োজনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তাইওয়ান স্বাধীনতার দিকে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

আপডেট সময় : 11:08:46 pm, Wednesday, 29 December 2021