সাতক্ষীরা 2:36 am, Friday, 27 November 2026
সংবাদ শিরোনাম ::
কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ৩ শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা

আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:40:16 pm, Thursday, 26 November 2026 33 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি প্রতিনিধি:ঘরে-বাইরে অনলাইনে,নারীর নিরাপত্তা সবখানে’প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইট হাউজ কনসোর্টিয়াম ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন বাস্তবায়িত নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় উপজেলা নারী সহায়তা ফোরামের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক জুলেখা খাতুন। সঞ্চালনা করেন ফ্যাসিলিটেটর মো.কামাল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.সাইদুল ইসলাম ও আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস.এম. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবাগুলো নারীদের কাছে সহজলভ্য করতে হবে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা নারী সহায়তা ফোরামকে প্রশাসন,জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারীর ক্ষমতায়ন,নারী ও শিশুর সুরক্ষা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী সহায়তা ফোরামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ববর্তী কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা এবং নারীর অধিকার প্রতিষ্ঠা,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

আপডেট সময় : 11:40:16 pm, Thursday, 26 November 2026