সাতক্ষীরা 2:36 am, Friday, 27 November 2026
সংবাদ শিরোনাম ::
কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ৩ শ্যামনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা

ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:22:54 pm, Thursday, 26 November 2026 28 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ নিউজ: আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মশাল মিছিল করেছে বিএনপি। ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে অতিক্রম করবেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে এ মিছিল বের করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে শেখ হাসিনা প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে অতিক্রম করবেন—এমন একটি খবর তাঁরা শুনেছেন। এ খবরকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে মশাল মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন তাঁরা।

বক্তারা আরও বলেন, যেকোনো সময় কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার জবাব দেওয়া হবে। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানান তাঁরা।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান বলেন, “আমরা একটি খবর শুনতে পেলাম, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে খুনি ও ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা প্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে পার হবেন। এমন একটি খবর শুনে তাৎক্ষণিক এই মশাল মিছিলের মাধ্যমে বার্তা দিয়েছি—যে মুহূর্তে কেউ নৈরাজ্য করার চেষ্টা করবে, তাৎক্ষণিকভাবে আমরা তার জবাব দেব। আমরা ঐক্যবদ্ধ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল

আপডেট সময় : 11:22:54 pm, Thursday, 26 November 2026