সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:53:04 pm, Wednesday, 25 November 2026 62 300 বার পড়া হয়েছে

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের জুব্বার তরফদারের ছেলে শহর আলী তরফদার, কৃষ্ণনগর গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল গাজী এবং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের শান্তি সরকারের ছেলে প্রশান্ত সরকার।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন































