সাতক্ষীরা 3:13 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:32:03 am, Friday, 30 October 2026 78 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনককে জড়িয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে মিথ্যাচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা। বৃহস্পতিবার সকালে সরবরাহকৃত বিবৃতিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা হয় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা ইতিমধ্যে জাতীয় দৈনিক বাংলা বাজার, দৈনিক পত্রদূত, দৈনিক তথ্য, দৈনিক রূপান্তরসহ এক ডজনেরও বেশি পত্রিকায় শ্যামনগর পৌরসভার মধ্যকার অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেসব সংবাদে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। অথচ আকস্মিকভাবে বুধবার স্থানীয় কয়েকটি পত্রিকায় একই ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে ইউএনও বক্তব্য না দিয়ে হুমকি দিয়েছে- বলে দাবি করে সংবাদ প্রকাশ হয়েছে। যা উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর বলে মনে হয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে জনৈক সাংবাদিকের নামে গাবুরা ইউনিয়নের জন্য নির্ধারিত টিসিবির একটি ডিলারশিপ আছে। কয়েক সপ্তাহ পূর্বে রাতের বেলা নকিপুর বাজারে সোয়াবিন তেল বিক্রির সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রশাসন তা জব্দ করে। এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এক সদস্যের তদন্ত টিম উক্ত সাংবাদিক ডিলারের নির্দিষ্ট গোডাউন পরিদর্শন করেন। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসকের দপ্তরে অগ্রগামী করেন। জানা যায় বিষয়টি অবহিত হয়ে উক্ত ডিলার দুই সহকর্মীকে নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যান। একপর্যায়ে তারা অবৈধ ইটভাটা নিয়ে তথ্য চাইলে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন। অথচ ব্যক্তিগত আক্রোশবশত সম্পূর্ণ আজগুবি একটা তথ্য গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে উক্ত ডিলার ও তার সহকর্মীরা যা করেছেন সেটা খুবই নিন্দনীয়। ঘটনাস্থলে উপস্থিত আরোও তিনজনের মাধ্যমে বিষয়টি যেমন নিশ্চিত হওয়া গেছে তেমনি উক্ত সরকারি কর্মকর্তা কর্তৃক হুমকি প্রদানমুলক বক্তব্যের পক্ষে কোন তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।
সাংবাদিকতাকে পুঁজি করে ব্যক্তি বিশেষের এ ধরনের অপতৎপরতা শুধু দেশ ও রাষ্ট্রের অগ্রযাত্রাকে শুধু বাধাগ্রস্ত করে না বরং সাংবাদিকতা পেশার মান দারুণভাবে ক্ষুন্ন করে। এমন মিথ্যা প্রচারণায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকতার প্রশ্নে নীতি- নৈতিকতাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার আহ্বান জানানো হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনসহ সকল সদস্য বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

মোঃ আছাদুজ্জামান লিটন
বিশেষ প্রতিনিধি
২৯/১০/২৬
০১৭১১ ১৬২৮৬০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নিন্দা

আপডেট সময় : 12:32:03 am, Friday, 30 October 2026