আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী তুষারের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন
- আপডেট সময় : 08:24:28 pm, Wednesday, 21 October 2026 64 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স: সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে তিনি এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় সফরসঙ্গীদের নিয়ে দাসেরআটি, বলাবাড়িয়া, বিল দুর্গাপুর, হাঁসখালী, হাড়িভাঙ্গা, কোদণ্ডা, বড় দুর্গাপুর ও আদালতপুর সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তুষার মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন আশাশুনি বাজার কমিটির সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী গাউসুল আজম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মাসুম বিল্লাহ খান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী রবিউল ইসলাম, জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমিন মোড়ল, মিজানুর রহমান তসলিম, ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মোবারক হোসেন, হযরত আলী, মুর্তজুল হক, রবিউল ইসলাম, আমির হামজা খোকন, কবির হোসেন, যুবনেতা আল মামুন ও ছাত্রনেতা আলামিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





























