সাতক্ষীরার আলিপুরে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা
- আপডেট সময় : 07:17:49 pm, Monday, 5 October 2026 421 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে আলিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
বক্তব্যে আব্দুর রউফ বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হলেও তার দল ক্ষমতায় থাকায় নিজেকে বিজয়ী মনে করেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, সাতক্ষীরার উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করা হয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সাতক্ষীরার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে যুবদল ও ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-সিয়াম।
সংবর্ধিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের সংবর্ধনা দেওয়ায় আলহাজ্ব মো. আব্দুর রউফকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আগামী দিনেও আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। তারা বলেন, জেলা যুবদল ও জেলা ছাত্রদল ভবিষ্যতেও আব্দুর রউফের সঙ্গে কাজ করবে।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান, সিনিয়র সহসভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে.এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম।
আলোচনা সভা শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষ থেকে নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, ভোমরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগার আলী, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক শেখ মামুন উর রশিদসহ জেলা যুবদল, জেলা ছাত্রদল ও আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।


























