সাতক্ষীরা 5:50 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:59:09 pm, Thursday, 1 October 2026 253 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভূমিহীনদের হত্যার হুমকি,চাঁদাবাজী,মাছ লুট ও ডিসিআর নিয়ে দীর্ঘকাল ভোগদখলীয় খাস জমি জবর দখলের পায়তারার অভিযোগে ভুক্তভোগিরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মির্জাপুর গ্রামে ভুক্তভোগিদের বাড়ির সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ভূমিহীন শফিকুল ইসলাম,লুৎফর রহমান,রেজাউল গাজী,মনোয়ারা খাতুন,রুহুল গাজী,আঃ ওহাব সানা ও রুহুল আমিন সানা। বক্তাগণ বলেন,আনুলিয়া মৌজায় ১ নং খাস খতিয়ানে ১৫৮৮ দাগে ২.৩০ একর জমি ৫ জন ভূমিহীন ও মির্জাপুর মৌজায় ৮৭ ও ১৬৮ নং খতিয়ানে ৪.৬৭ একর জমি ২০ জন ভূমিহীন ১৯৯৪ সাল হতে বা কেউ কেউ কিছু পর হতে বছর বছর ডিসিআর নিয়ে (২০২৪ সাল পর্যন্ত সবাই ডিসিআর নিয়ে) ভোগদখল করে আসছি। সর্বশেষ ২০২৫ সালে পুনরায় ডিসিআর পেতে আবেদন করি কয়েকজনের ডিসিআর পাওয়ার পর ডিসিআর কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলতি ২০২৬ সালে আমরা পুনরায় যথা নিয়মে ডিসিআর পেতে আবেদন করেছি। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছি। আমরা জমিতে মাছ চাষ,ধান চাষ ও সবজি চাষ করে আসছি। গত আগষ্ট মাস থেকে কিছু ভূমি দস্যু আমাদেরকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র করে আসছে এবং তারা একই জমি ডিসিআর পেতে আবেদন করেছেন। আমাদের দখলে থাকা জমি ডিসিআর পাবেনা বুঝতে পেরে তারা জবর দখলের পায়তারা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিয়ে বসে মিমাংসার চেষ্টা করলেও শেষ নামেনি এবং আমরা তাদেরকে আমাদের দখলে থাকা জমিতে আসতে দিতে রাজী হয়নি।
ভূমিহীন মনোয়ারা বলেন,প্রতিপক্ষের আনিচুর, সোহাগসহ অন্যরা আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। শফিকুল ইসলাম বলেন,মোক্তার মেম্বারের হাত দিয়ে আনিছুর,সোহাগ ও অন্যরা তার কাছ থেকে ৪ হাজার টাকা চাঁদা নিয়েছে। এরপরেও বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে আনিচুর,মফিজুল, জাহাঙ্গীর ও বাবুসহ ৯ জন তার (শফিকুলের) মাছের খানা (পুকুর) থেকে জাল টেনে ৪ সহস্রাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কেউ আসলে লাশ ফেলে দেব হুমকী দিলে সাহস করে কেউ তাদের বাধা দিতে যায়নি। এ ব্যাপারে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের কাছে প্রতিকার চেয়ে অসহায় ভূমিহীনরা আকুতি করে বলেন,ওইটুকু খাস জমি ছাড়া তাদের আয়ের কোন সম্বল নেই।
জমি হাতছাড়া হলে তাদেরকে পথে বসতে হতে পারে। তারা অপরাধীদের সুষ্টু বিচার ও প্রতিকার প্রার্থনা করেছেন।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 08:59:09 pm, Thursday, 1 October 2026