সাতক্ষীরা 10:49 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:51:35 pm, Wednesday, 19 August 2026 109 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিথা গ্রামে এক বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখল করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বাগদা ও গলদা চিংড়ি লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ঘেরের পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের বের করে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বালিথা গ্রামের ঝাপার ঘেরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুবি খাতুন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা এবং তিনি একজন বিধবা নারী।
ভুক্তভোগী রুবি খাতুন জানান, তার মৃত স্বামীর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে তিনি চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। ওই ঘেরে বাগদা ও গলদা চিংড়ি চাষ করা হচ্ছিল। ঘেরটি দেখাশোনার জন্য সেখানে কর্মচারী ও পাহারাদারও রাখা ছিল।
রুবি খাতুনের অভিযোগ, মঙ্গলবার সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তার ২৫ বিঘা চিংড়ি ঘেরে প্রবেশ করে। এ সময় তারা ঘেরের পাহারাঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখানে থাকা কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়। পরে তারা ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে থাকা বাগদা ও গলদা চিংড়ি ধরে নিয়ে যায়। লুট হওয়া মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ও ঘের নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে পরিকল্পিতভাবে ঘের দখল করে মাছ লুট করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর তিনি বিষয়টি দেবহাটা থানায় অবহিত করেছেন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার ঘের ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী নারী মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

আপডেট সময় : 11:51:35 pm, Wednesday, 19 August 2026