বটিয়াঘাটায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:00:39 pm, Wednesday, 29 April 2026 192 300 বার পড়া হয়েছে

উপকূলীয় বটিয়াঘাটা উপজেলা-তে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
রবিবার (২৬ তারিখ) সকাল ১১টায় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতা ছিল। সভার শুরুতে লিডার্সের কেয়ার (CARE) প্রকল্পের প্রজেক্ট অফিসার ইভানা আফরিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং সংস্থার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
পরবর্তীতে সকল অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কুদ্দুস ফকির, সহ-সভাপতি মিটুন রায়, সম্পাদক খায়রুল বাসার, সহ-সম্পাদক নাসরিন বেগম, প্রচার সম্পাদক বিপ্রদাশ রায়, অ্যাডভোকেসি বিষয়ক দায়িত্বে মরিয়াম বেগম এবং নির্বাহী সদস্য হিসেবে কৃষ্ণারানী রায়।
সভায় সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর হিমাংশু মণ্ডল। এ সময় প্রজেক্ট অফিসার ইভানা আফরিন লিডার্সের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের কার্যক্রম, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন প্রক্রিয়া এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যাগুলো চিহ্নিতকরণ, বিভিন্ন সচেতনতামূলক দিবস পালন, নীতিনির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে স্মারকলিপি প্রদান, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতি জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়িয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়ন এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনার বিষয়েও সভায় আলোচনা করা হয়।





























