সাতক্ষীরা 8:08 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জেলা প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষার অভিযোগ গার্লস স্কুলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:38:52 pm, Saturday, 11 April 2026 173 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:জেলা প্রশাসনের ভর্তি কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীনের বিরুদ্ধে ৪র্থ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গত ১১ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় অভিভাবকদের আবেদন বিবেচনায় নিয়ে সাতক্ষীরার সরকারি দুই বিদ্যালয়ে মোট ১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ভর্তির জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ জন এবং সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল।
ভর্তি কমিটিতে জেলা প্রশাসক সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বিদ্যালয়গুলোতে পাঠানো হয়।
কিন্তু অভিযোগ রয়েছে, এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষার্থীকে ভর্তি করা হয়নি। এমনকি অভিভাবকদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি বলে জানা গেছে। কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, যোগাযোগ করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিতে জেলা প্রশাসক সভাপতি এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা সদস্য হিসেবে থাকেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে।
একজন অভিভাবক শাহিদুন নেছা জানান, তিনি জানুয়ারি মাসে তার মেয়েকে ৪র্থ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে তার মেয়ের ভর্তি সুপারিশ করা হয়। ৮ এপ্রিল স্কুলে গেলে প্রধান শিক্ষক তাকে ভর্তি ফি ও কাগজপত্র নিয়ে আসতে বলেন। তবে নির্ধারিত দিনে গেলে তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রেখে শেষ পর্যন্ত ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভর্তি কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভর্তি নীতিমালা লঙ্ঘন হচ্ছে বলেও তারা দাবি করেন।
অন্যদিকে, নীতিমালার ১১.৮ ধারা অনুযায়ী কোনো কোটা আসন শূন্য রাখা যাবে না এবং কোটা পূরণ না হলে সাধারণ কোটা থেকে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন অভিযোগ প্রসঙ্গে বলেন, তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কে বিষয়টি জানিয়েছেন এবং দুইটি আবেদনের কারণে কিছু জটিলতা ছিল। তিনি আরও বলেন, আবেদন গ্রহণ করা হয়েছে, তবে ভর্তি কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি।
এ ঘটনায় জেলা প্রশাসনের ভর্তি কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জেলা প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষার অভিযোগ গার্লস স্কুলে

আপডেট সময় : 11:38:52 pm, Saturday, 11 April 2026