প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : 10:53:45 pm, Saturday, 31 January 2026 216 300 বার পড়া হয়েছে

আমরা সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের বোড়ামারা বিল এলাকার জমির প্রকৃত মালিকবৃন্দ। গত ইং ৩০/০১/২০২৬ তারিখ শুক্রবার “দক্ষিণাঞ্চল টেলিভিশন” নামক একটি ফেসবুক আইডি থেকে আমাদের জমি ও ঘের সংক্রান্ত যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
উক্ত সংবাদের মাধ্যমে আমাদের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে, যা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা জমির মালিকগণ একত্রিত হয়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করি।
প্রতিবাদ সমাবেশে বোড়ামারা বিল এলাকার মোট ২৮৮ জন জমির মালিক, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থেকে উক্ত ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই—ভবিষ্যতে কোনো সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার জন্য। একই সঙ্গে আমরা এই ধরনের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারীরা
জমির মালিকবৃন্দ
বোড়ামারা বিল, গাভা গ্রাম
ফিংড়ী ইউনিয়ন, সাতক্ষীরা সদর


























