সাতক্ষীরা 5:52 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:30:31 pm, Sunday, 31 August 2025 227 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মণিরামপুর প্রতিনিধি: সুন্দর ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

৩০ আগস্ট (শনিবার) মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে,

মণিরামপুর রিপোর্টার্স ক্লাব একটি অরাজনৈতিক ও সার্বজনীন প্রিয় সাংবাদিক সংগঠন এবং সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করে। তবে বিগত একবছরে কার্যকরী কমিটির কিছু অনভিপ্রেত ঘটনা, মতবিরোধ, রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা ও সাংগঠনিকভাবে দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়েছে। 

সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের গঠনতন্ত্রের ১১ এর ‘গ’ অনুচ্ছেদ অনুযায়ী কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। তবে সকলের সাধারণ সদস্য পদ বহাল থাকবে। সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন ফরম উন্মুক্ত করা হবে। তবে নতুন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে গঠনতন্ত্র মোতাবেক তাকে অবশ্যই মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য অন্তর্ভুক্ত হতে হবে। উল্লেখ্য যে, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবে অন্তর্ভুক্ত সকল সদস্যই ভোটাধিকার সম্পন্ন। জনপ্রিয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি বজায় রেখে সকল সদস্যদের আগামী নির্বাচনকে মণিরামপুরে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে একটা পরিছন্ন সাংবাদিক সংগঠন হিসেবে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট সময় : 10:30:31 pm, Sunday, 31 August 2025