বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : 10:29:22 pm, Sunday, 15 June 2025 263 300 বার পড়া হয়েছে

রিফাত মাহমুদ বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মৌসুমী ফল উৎসব-২০২৫ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর শেখ কার্যনির্বাহী সদস্য , শ্যামল ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ সফলভাবে উপভোগ করেছি। এই আনন্দকে আরও হৃদয়গ্রাহী করে তুলতেই ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবের আয়োজন করা হয়েছে। এরকম উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। আমরা চাই, প্রতিবছরই এমন আয়োজন হোক।
সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, এই মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও মজবুত করবে।
তিনি আরও বলেন, সংবাদকর্মীদের জীবন সবসময় ব্যস্ততায় পরিপূর্ণ। এই ব্যস্ততার মাঝেও যখন সবাই একত্রিত হন, হাসিমুখে কথা বলেন, একে অপরের খোঁজখবর নেন— তখনই সংগঠনের প্রাণবন্ততা ফুটে ওঠে।
আয়োজনে মৌসুমি ফল যেমন – আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ডেউয়া ও পেয়ারা দিয়ে ক্লাবের সদস্য এবং অতিথিদের আপ্যায়ন করা হয়।





























