তালার পাটকেলঘাটায় ভূমি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 05:51:25 pm, Sunday, 25 May 2025 300 300 বার পড়া হয়েছে

ইজাজ আহম্মেদ তালা উপজেলা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ভূমি সপ্তাহ ২০২৫ উপলক্ষে রবিবার সকাল ১০টায় পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের সামনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি এসিল্যান্ড অফিস থেকে শুরু হয়ে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল হোসেন।
বক্তব্যে তিনি বলেন, “সাধারণ মানুষ যেন নামজারি অথবা ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য কেউ যেন কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করেন। এখন ডিজিটাল যুগ—আপনারা অনলাইনের মাধ্যমে নামজারি ও খাজনা পরিশোধ করতে পারবেন।”
এ সময় আরও বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন। তিনি বলেন, “আপনারা থানায় আসার মতোই নির্ভয়ে এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নিজের কাজ নিজে করবেন। যদি কোনো ধরনের হয়রানির শিকার হন, তাহলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
এসিল্যান্ড অফিসের নাজির তপন কুমার মণ্ডল
প্রধান সহকারী আঃ হাইসার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন
পাটকেলঘাটার তহশীল ভূমি কর্মকর্তা তারক চন্দ্র মণ্ডল
নগরঘাটা ইউনিয়নের তহশীল ভূমি সহকারী কর্মকর্তা আদ্বুল মুকিতখলিষখালী ইউনিয়নের তহশীল ভূমি সহকারী কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন
খলিলনগর ইউনিয়নের তহশীল ভূমি কর্মকর্তা মোঃ সিদ্দিক উল্লাহ
এছাড়াও পাটকেলঘাটা বাজারের সর্বস্তরের জনগণ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।






























