সাতক্ষীরা 11:46 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তালার পাটকেলঘাটায় ভূমি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:51:25 pm, Sunday, 25 May 2025 299 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ইজাজ আহম্মেদ তালা উপজেলা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ভূমি সপ্তাহ ২০২৫ উপলক্ষে রবিবার সকাল ১০টায় পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি এসিল্যান্ড অফিস থেকে শুরু হয়ে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, “সাধারণ মানুষ যেন নামজারি অথবা ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য কেউ যেন কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করেন। এখন ডিজিটাল যুগ—আপনারা অনলাইনের মাধ্যমে নামজারি ও খাজনা পরিশোধ করতে পারবেন।”

এ সময় আরও বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন। তিনি বলেন, “আপনারা থানায় আসার মতোই নির্ভয়ে এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নিজের কাজ নিজে করবেন। যদি কোনো ধরনের হয়রানির শিকার হন, তাহলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

এসিল্যান্ড অফিসের নাজির তপন কুমার মণ্ডল

প্রধান সহকারী আঃ হাইসার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন
পাটকেলঘাটার তহশীল ভূমি কর্মকর্তা তারক চন্দ্র মণ্ডল
নগরঘাটা ইউনিয়নের তহশীল ভূমি সহকারী কর্মকর্তা আদ্বুল মুকিতখলিষখালী ইউনিয়নের তহশীল ভূমি সহকারী কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন

খলিলনগর ইউনিয়নের তহশীল ভূমি কর্মকর্তা মোঃ সিদ্দিক উল্লাহ

এছাড়াও পাটকেলঘাটা বাজারের সর্বস্তরের জনগণ র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালার পাটকেলঘাটায় ভূমি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 05:51:25 pm, Sunday, 25 May 2025