সাতক্ষীরা 10:06 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আছিয়া ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:32:13 pm, Monday, 10 March 2025 266 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরাসহ সারাদেশে খুন ধর্ষন, হত্যা, অপহরন ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক মুনসুর আলী, প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা শাখার আহবায়ক কর্ণ বিশ্বাস, আদিত্য মসল্লিক, আব্দুস সামাদ, মাহিদা মিজান, শ্রেয়া, শাহানা, শ্যামল বিশ্বাস, আবুল কালাম প্রমুখ।

অংশগ্রহনে : স্বদেশ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা, সুশিলন, উত্তরণ ও ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম, এডাব, এইচআরডিএফ,, সিএসওএইচআরডি কোয়ালিশন, সিডো, ক্রীসেন্ট, এইচঅডি নেটওয়ার্ক, সৃজনী, হেড, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, সনাক ও ইয়েসগ্রুপ সাতক্ষীরা, ব্রেকিংদ্য সাইলেন্স, বারসিক, দি হাঙ্গার প্রজেক্ট, আইন ও সালিশ কেন্দ্র যুক্ত করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা।

বক্তারা বলেন, দেশে যেন ধর্ষনের মহোৎসব চলছে। আইন কার্যকর না থাকায় এ জঘন্য ঘটনা ঘটেই চলেছে। আট বছর বয়সী মাগুরার আসমাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতরাসহ দেশব্যাপি সংগঠিত ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে যা দেখে আর কেউ ধর্ষনের মত ঘটনা ঘটাতে না পারে। আশাশুনির রাধাবল্লভপুর মদনপাড়ায় , কালিগঞ্জের ভাঙানমারি ও দেবহাটার খলিষাখালিতে ভূমিহীনদের উপর নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে করতে হবে। কালিগঞ্জের রাবেয়া হত্যার সঙ্গে জড়িতদেও গেস্খপ্তার করতে হবে। মানববন্ধন কর্মসুচি থেকে শিশু আছিয়াসহ সকল ধর্ষিত ও ধর্ষণের পর হত্যা করা সমস্ত নারী ও শিশুর ক্ষতিপূরণসহ পূর্ণবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া, নারীর চলাফেরা, বাক স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচদফা দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আছিয়া ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট সময় : 03:32:13 pm, Monday, 10 March 2025