সাতক্ষীরা 12:26 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

মেধা ও সততায় দেশ গড়ার স্লোগানে শিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:11:41 pm, Thursday, 6 February 2025 200 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‍্যালীর আয়োজন করা হয়। মেধা ও সততায় গড়বো দেশ এই স্লোগানে কালিগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে র‍্যালীটি শুরু হয়।

ব্যানার ফেস্টুনে বর্ণাঢ্য সাজে  সজ্জিত র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি মো: ইমামুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি মো: জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

তারা শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর হত্যাকাণ্ড, পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মেধা ও সততায় দেশ গড়ার স্লোগানে শিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

আপডেট সময় : 07:11:41 pm, Thursday, 6 February 2025