সাতক্ষীরা 1:15 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জমি দখল ও লুটপাট; প্রধান শিক্ষক হাফিজের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসে অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:11:42 am, Friday, 10 January 2025 204 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার তালায় জমি দখল ও লুটপাট করায় মুড়াকলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকালে স্থানীয় মনিরুজ্জামান নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আশাশুনি উপজেলার দিঘালরআইট গ্রামের আব্দুল হামিদের ছেলে কহিনুর আলম অভিযোগকারীর মনিরুজ্জামানের মামা হন। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডিতে চাকরিরত আছেন। কহিনুর আলম তালা উপজেলা সদরের আটারই গ্রামের মোসলেম গাজী এবং তার স্ত্রী জামিলা খাতুনের নিকট হতে আটারই মৌজার ১২ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত সম্পত্তটি প্রধান শিক্ষক হাফিজের বাড়ীর নিকটবর্তী অবস্থিত। কহিনুর আলম চাকরীর সুবাদে ঢাকায় থাকার কারণে ক্রয় সম্পত্তি ঠিকঠাক দেখাশুনা করতে না পারায় ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি উল্লেখিত সম্পত্তি সাতক্ষীরার বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে এফিডেফিট করে সম্পত্তির মালিকানা ক্ষমতা মনিরুজ্জামানের নামে হস্তান্তর করেন। এরপর সেখানে প্রাচীর দিয়ে বসতবাড়ী তৈরী করে শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভোগদখল করছেন তিনি। এদিকে, সম্পত্তি ক্রয় করার পর থেকে উক্ত সম্পত্তি নিয়ে হাফিজুর রহমানের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিরোধকে কেন্দ্র করে হাফিজ প্রায় সময়ে ওই সম্পত্তি জবরদখল করার চেষ্টা করেন এবং সম্পত্তি তাহার নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা জানান। তার ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা সাড়ে ১০ টার দিকে হাফিজ সন্ত্রাসী বাহিনী নিয়ে সম্পত্তিতে গিয়ে তার নামে জোরপূর্বক রেজিষ্ট্রি করে দেওয়ার কথা জানায়। এক পর্যায়ে মনিরুজ্জামানকে বেদঢ়ক মারপিট করেন প্রধান শিক্ষক হাফিজ। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাফিজ সহ তার লোকজন বাড়ীতে হামলা করে প্রাচীর, বাড়ীঘর ভাংচুরসহ মালামাল লুটপাট করেন। হাফিজের উপস্থিতিতে তার নেতৃত্বে লুটপাট ও ভাংচুরের ভিডিও ফুটেজ সংরক্ষণের রয়েছে।

এ সময়, শিক্ষা অফিসারের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক ভিডিওসহ সকল প্রমাণ যাচায়-বাছায় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান অভিযোগকারী।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাঃ আবুল খায়ের বলেন, মুড়াকলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষক অভিযোগকারীর বাড়িতে হামলা করেছেন এমন একটি ভিডিও ফুটেজ রয়েছে বলে জেনেছি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে তদন্ত করার জন্য দেওয়া হবে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জমি দখল ও লুটপাট; প্রধান শিক্ষক হাফিজের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসে অভিযোগ

আপডেট সময় : 12:11:42 am, Friday, 10 January 2025