সাতক্ষীরা 11:04 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থেকে রুপার গহনাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:56:59 pm, Thursday, 19 December 2024 210 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক, বিএ ৬৩৮০ লেঃ কর্ণেল মো: আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায়। তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ২ জন আসামীসহ ১০ কেজি ১২৫ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপির মেইন পিলার ১৩ হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা নামক স্থান দিয়ে রৌপ্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে।

এ সময় বাংলাদেশী নাগরিক (১) মো জাকির মন্ডল ২৮ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল, গ্রাম কেরাগাছি চারাবাড়ি, পোষ্ট কেরাগাছি, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা। ২ মো: তামিম হোসেন ১৭ পিতা আব্দুস সাত্তার, গ্রাম সাহাপুর, পোষ্ট লাঙ্গলঝাড়া, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা’কে মোটরসাইকেলযোগে আগমনের সময় আভিযানিকদল চ্যালেঞ্জ করে।

পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে সিট কভারের নিচে ফিটিং ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি ১২৫ গ্রাম ভারতীয় রৌপ্য উদ্ধার করে। অবৈধভাবে রুপার গহনা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়।
উদ্ধারকৃত রুপার গহনার সর্বমোট সিজার মূল্য, চব্বিশ লক্ষ ছয় হাজার দুইশত পঁঞ্চাশ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় আসামীকে থানায় হস্তান্তর এবং রুপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত রৌপ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এরূপ মহতী উদ্যেগ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থেকে রুপার গহনাসহ আটক ২

আপডেট সময় : 11:56:59 pm, Thursday, 19 December 2024