তালায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : 11:49:58 pm, Sunday, 27 October 2024 299 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এরই অংশ হিসেবে সাতক্ষীরা তালা উপজেলা যুবদলের আয়োজনে পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে ২৭ অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়া ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন,তারেক রহমানের নামে মিথ্যা মামলা পত্যাহার করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ দলের বাইরে গেলে বহিষ্কার করা হবে। বাংলাদেশে তারেক রহমানের হাত ধরে সুষ্ঠ ও অবাধ নির্বাচন হবে।
বিএনপির সংগঠন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিগত আ’লীগ সরকার যা করেছে আমরা যেন তা না করি এবং সবাইকে সজাগ থাকার আহবান জানান। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান,সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ সাইফুল্লাহ





























