সাতক্ষীরা 12:30 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

৩ নং সুবিদপুর (পূর্ব) ইউপি চেয়ারম্যান কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:52:29 pm, Thursday, 5 September 2024 193 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

চাঁদপুর টাইমস, ভোরের সময়, ফরিদগঞ্জ সংবাদ, চাঁদপুর কন্ঠ, দৈনিক শপথ নামের স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টাল সমূহে সোমবার (২ জুলাই) ‘ফরিদগঞ্জ টিসিবি কার্ড বিতরনে ইউপি চেয়ারম্যানের চালবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদে টিসিবি কার্ডের অনিয়মের নামে মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়েছে আমার বিরুদ্ধে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রকাশিত সংবাদটিতে বলা হয়েছে, টিসিবির কার্ড নিয়ে আমি চালবাজি করেছি।

প্রকৃত সত্য হলো, এসব অনিয়মের সঙ্গে আমি কোনভাবেই সম্পৃক্ত নই। বরং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার সত্যিকার অর্থে যারা টিসিবির কার্ড প্রাপ্য তাদের জন্য সাধ্যমতো কাজ করে যাচ্ছি। এটি এলাকার সব সচেতন মানুষই জানেন। এলাকার কিছু কুচক্রী মহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময় বিভিন্নধরনের অপপ্রচার চালাচ্ছে। আমার সুনাম রক্ষার্থে এলাকার শিক্ষিত ও সচেতন জনগন এর প্রতিবাদ জানাচ্ছে। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি তাই এলাকার নানা লোকজনের বিচার-সালিশ ও মাদকের বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করি এতে ঐ কুচক্রী মহল কারও কাছ থেকে টাকা নিয়ে পক্ষপাতিত্বের বিচার করতে পারে না আর মাদকের বিস্তারও প্রসারিত করতে পারছে না। তাই আমাকে বেকায়দায় ফেলতে এই কুচক্রী মহল এই সংবাদ সমূহ স্থানীয় এবং অনলাইন কিছু সাংবাদিকদের ব্যবহার করে প্রকাশ করিয়েছে। উপরোক্ত প্রতিবাদে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের বানোয়াট সংবাদ ভবিষ্যতে প্রচার না করার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ বেলায়েত হোসেন
চেয়ারম্যান
৩ নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদ
ফরিদগঞ্জ, চাঁদপুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

৩ নং সুবিদপুর (পূর্ব) ইউপি চেয়ারম্যান কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : 10:52:29 pm, Thursday, 5 September 2024