সাতক্ষীরা 12:26 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জ রোকেয়া মনসুর অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:54:06 pm, Monday, 12 August 2024 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি তদন্তপূর্বক এর প্রতিকারের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে ও অনিয়ম দূর্নীতি তদন্তে কমিটি গঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শ ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, রেজাউল করিম, তারক সরকার, আব্দুল ওহাব, নাজিমুদ্দিন আহম্মেদ, তৌহিদুর রহমান, নিয়াজ কওছার তুহিন, বদরু্জামান, সুকুমার ঘোষ, নাসিম সুলতানা, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, প্রভাষক গোবিন্দ দুলাল বর, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, হাফিজুর রহমান, নন্দ দুলাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ ম মমতাজুর রহমানকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি এবং বিগত ১৩ বছরের আয় ব্যয়ের হিসাব যাচাইয়ের উদ্দেশ্যে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুকুমার ঘোষকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়।

সভায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ রোকেয়া মনসুর অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন 

আপডেট সময় : 08:54:06 pm, Monday, 12 August 2024