সাতক্ষীরা 9:02 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার কৃতি সন্তান ড.ইউসুফ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:00:37 pm, Saturday, 29 June 2024 513 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ‌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনষ্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল তাকে নিয়োগ প্রদান করেন। ৩০ জুন থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রফেসর ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও একজন সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

বাংলাদেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রেখেছে আইবিএ। ১৯৬৬ সাল থেকে বাংলাদেশের একক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। প্রতিষ্ঠানটি দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসায় অসাধারণ অগ্রগতিতে অপরিসীম অবদান রেখে চলেছে।

ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনষ্টিটিউটে (ওইঅ) অধ্যাপনা করছেন। মার্কেটিং বিশ্বের জনক প্রফেসর ফিলিপ কটলার এবং তার সহযোগীদের সাথে গত চার বছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল এডভাইজার হিসেবে নিযুক্ত হয়ে বাংলাদেশে আধুনিক মার্কেটিং-এর পরিচয় করান।

ড. আব্দুল্লাহ বাংলাদেশে মার্কেটিং এর জগতে এক অনন্য বিপ্লব ঘটান। তিনি প্রফেসর ফিলিপ কটলার এর সাথে সহ-লেখক হিসেবে ‘এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং’ বইটি লিখেন; যা এখন পর্যন্ত ২৫টি দেশে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এ সকল কৃতিত্বের জন্য তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক ‘কটলার ডিষ্টিঙ্গুইসড প্রফেসর অফ মার্কেটিং’ উপাধি অর্জন করেন।

২০২৩ সালে শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ-কে সম্মানসূচক ডি লিট ডিগ্রী প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার কৃতি সন্তান ড.ইউসুফ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন

আপডেট সময় : 11:00:37 pm, Saturday, 29 June 2024