ঝিনাইদহে এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন।
- আপডেট সময় : 11:05:12 pm, Saturday, 8 June 2024 194 300 বার পড়া হয়েছে

মোঃশাকিল রেজা :
ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে সদর উপজেলার নাড়িকেল বাড়িয়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার নির্বাচনী এলাকা ঘোড়শাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেয়। কর্মসূচীতে নাড়িকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল, সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানা, আওয়ামী লীগ নেতা রাশেদ সমশেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যায় নতুন কিছু ব্যক্তির নাম শোনা যাচ্ছে। এতে আমরা ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয় কর্মসূচী থেকে।





























