সাতক্ষীরা 9:21 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় আগরদাড়ী থেকে ১৭ বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:11:58 am, Monday, 1 April 2024 310 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়নের একটি বাড়ি থেকে ভিজিডি সরকারি ১৭বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া আগরদাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সেলিম উদ্দীনের বসতঘর থেকে ১৭বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার করেছেন বলে এলাকাবাসি জানান।

ওই ঘটনায় সরকারি চাল ক্রয় ও বাড়ির রাখার অপরাধে সেলিম উদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতে ৩০হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩মাসের কারাদন্ড প্রদান করেছেন বলে এলাকাবাসি জানান। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগরদাড়ী ইউনিয়ন পরিষদের পিছনে বারোয়ারীতলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সেলিম উদ্দীনের বাড়ির বসত ঘর থেকে ১৭বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার করা হয়।

তবে সেলিম উদ্দীন বলেছে ভিজিডি কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে এই চাল কিনেছেন। ভিজিডি সরকারি চাল ক্রয় করা ও বাড়ির রাখার অপরাধে সেলিম উদ্দীনকে ৩০হাজার টাকা জরিমানা করেছি এবং অনাদায়ে তাকে ৩ মাসের কারাদ- দেওয়া হয়েছে। একইসাথে জব্দকৃত চাল ইউপি সচিবের জিম্মাই রাখা হয়েছে। তবে এই চালটি প্রকৃত কারা বিক্রি করেছেন একটি তদন্তটিম গঠন করা হবে তাহলে প্রকৃত উদঘটন বেরি আসবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত সেলিম উদ্দীন বলেন, এই চাল আবাদের হাটের গরুর খাটালের পাশ থেকে কার্ডধারীদের কাছ থেকে আমি ক্রয় করেছি। আমি জানতাম না যে এই চাল ক্রয় করা অন্যায়। যদি জানতাম তাহলে আমি চাল ক্রয় করতাম না। আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, গোডাউন থেকে চাল এনে কার্ডধারীদের তালিকায় টিপসহি নিয়ে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোন অনিয়ম করা হয়নি। চাল বিতরণের পর সেই চাল সেলিম উদ্দীনের বাড়িতে কিভাবে আসলো তা আমি বলতে পারবো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আগরদাড়ী থেকে ১৭ বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার

আপডেট সময় : 02:11:58 am, Monday, 1 April 2024