সাতক্ষীরা 11:53 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২১তম বর্ষপূর্তি পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:52:47 am, Sunday, 10 March 2024 330 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিশেষ প্রতিনিধি ; নানা আয়োজন ও আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে বহুল প্রচারিত গণমাধ্যম জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২১ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যমের করণীয় শীর্ষক
আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরিফুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

এ সময় অনুষ্ঠানটি উদ্বোধন করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-উর রশীদ সিআইপি বলেন-দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকাটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমি আশা করি পত্রিকাটির সম্পাদক মহোদয় মেধাবী সাংবাদিকের মাধ্যমে পত্রিকাটি আরো এগিয়ে যাবে।এসময় তিনি আরো বলেন গণমাধ্যমকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিষয়ের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

এ সময় অনুষ্ঠানটির প্রধান আলোচক ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন- গণমাধ্যম সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন করে।স্মার্ট বাংলাদেশ সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।তাই আমি আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও পদক্ষেপ গুলো আপনারা আপনাদের লিখনির মাধ্যমে দেশবাসীকে অবগত করবেন।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান উপদেষ্টা ও ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন-আমি দীর্ঘদিন ধরে এই পত্রিকার সাথে সম্পৃক্ত।মাতৃজগত পত্রিকার প্রত্যেকটি পাতা দেশ ও গণমানুষের কথা বলে।
এ সময় তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সার্বিক সহযোগিতা করে পাশে থাকার কথা জানান।

মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান অনুষ্ঠানের সভাপতি এর বক্তব্য বলেন-হাটি হাটি পা করে মাতৃজগত পত্রিকা ২১তম বছরে পদার্পণ করেছে।এই দীর্ঘ পথ চলায় আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কথা বলেছি। তিনি আরো বলেন -এই দীর্ঘ পথ চলায় মাতৃজগতের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক বিশেষ করে প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাই আমাদের অনুপ্রেরণা ও সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় মাতৃজগত পত্রিকা অনেক দূর এগিয়ে যাবে।

এসময় বিশেষি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতির পিতা পরিষদের সভাপতি এম এ এ সৌরভ খান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল মিরপুর পেজ ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার সাংগঠনিক সম্পাদক সিহাব তালুকদার সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু অর্থ সম্পাদক নজরুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ তাপস সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদির দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ
মফসল সম্পাদক জিবিসি বাবু
বার্তা সম্পাদক আবু তাহের
সহ নির্বাহী সম্পাদক মাহিদুল হাসান মাহি
বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল করিম খান সিনিয়র ফটো সাংবাদিক সুরঞ্জিত সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত মাতৃজগত পত্রিকার সাংবাদিক সহ রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর হাত থেকে রাজনীতি, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণীজনরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২১তম বর্ষপূর্তি পালিত

আপডেট সময় : 01:52:47 am, Sunday, 10 March 2024