ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে জাতীয় ক্রীড়া সপ্তাহ-২৪ উদযাপন
- আপডেট সময় : 11:33:00 pm, Sunday, 4 February 2024 238 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে ৪ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী জাতীয় ক্রীড়া সপ্তাহ-২৪ উদযাপন করা হয়েছে। ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষানীতির নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, সচেতনতামূলক নাটিকা, অভিনয়, নৃত্য পরিবেশন, ফুটবল, ক্রিকেট, লাফ্ , ভলিবল, স্লো সাইক্লিং, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী। সাধারণ দর্শক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় ক্রীড়া সপ্তাহ উদযাপন ছিল মুখরিত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জহুরুল ইসলাম ও মোকলেছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, কৃষ্ণ কান্ত রায়, আমীর আলী, দেবপ্রসাদ সরকার, আল মামুন সুলতান, পবিত্র রায়, বাদশা সাইফুল, রাজকুমার মল্লিক, মনিরুজ্জামান, শামীম আরা পারভীন, শাহিনা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ (বাবলু)।





























