সাতক্ষীরা 12:52 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:24:29 pm, Tuesday, 5 December 2023 280 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে কৃষকদের মাঝে ওই ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে ৪ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২শত কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো (হাইব্রিড) ধানের বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ

আপডেট সময় : 11:24:29 pm, Tuesday, 5 December 2023