সাতক্ষীরার ঐতিহ্য বাহী তাল-খেজুরের রস এখন বিলুপ্তির পথে।
- আপডেট সময় : 01:50:27 am, Sunday, 26 November 2023 778 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:কালের বিবর্তে হারিয়ে যাওয়ার পথে সাতক্ষীরার ঐতিহ্য বাহী তাল ও খেজুরের রস।অথচ শীত মৌসুম আসলেই সাতক্ষীরা জেলায় গাছিরা খেজুরের রস সংগ্রহের জন্য গাছ তুলতে বা গাছ কাঁটতে ব্যস্ত হয়ে পড়তেন।কিন্তু আগের মতো খেজুর গাছ এখন আর নেই।নির্বিচারে প্রকৃতির ঐতিহ্য খেজুর গাছ নিধন করে ইটভাঁটাতে খেজুর গাছ পোড়ানো ও গত দুই দশক ধরে সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতাসহ নানা কারনে প্রকৃতির ঐতিহ্য খেজুর গাছ দিনে দিনে কমে এখন প্রায় বিলুপ্তির পথে। ফলে হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরা জেলার ঐতিহ্য তাল ও খেজুরের রস এবং গুড়। সে কারণে খেজুরের রস ও গুড় এখন প্রায় বিলুপ্তির পথে। পেশাদার গাছির সংখ্যাও কমে গেছে। খেজুর রস সংগ্রহের জন্য এখন সাতক্ষীরা জেলায় সর্বত্র গাছিরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ কাঁটার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাত্র দুই দশক আগেও জেলার প্রতিটি গ্রামের অধিকাংশ বাড়িতে, ক্ষেতের আইলে, ঝোপ-ঝাড়ের পাশে ও রাস্তার দুই ধার দিয়ে সারি সারি ভাবে দাঁড়িয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। কোন পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃৃতিকভাবে বেড়ে উঠতো এসব ঐতিহ্য বাহী খেজুর গাছ। প্রতিটি পরিবারের চাহিদা পূরন করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু খেজুরের গুড়। গ্রামীন জনপদে সাধারণ মানুষের সচেতনতার অভাবে পুকুরের পাড়ে রাস্তার ধারে পরিবেশ বান্ধব খেজুর গাছ এখন আর তেমন চোখে পড়ে না। ইটভাটার রাহু গ্রাসে জ্বালানি হিসেবে ব্যবহার বেশি হওয়ার কারণে যে পরিমাণ গাছ চোখে পড়ে তা নির্বিচারে নিধন করায় দিনদিন খেজুর গাছ এখন প্রায় বিলুপ্তির পথে। এখনও শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুর রস খেতে। এক সময় সন্ধ্যাকালীন গ্রামীণ পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠতো। রস জ্বালিয়ে নলেন গুড়, ঝোলা গুড় , দানা গুড় ও পাটালি তৈরি করা হতো। যার মৌ মৌ ঘ্রাণ ও স্বাদ ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন অবশ্যই সে কথা নতুন প্রজন্মের কাছে রূপকথা মনে হলেও মাত্র কিছু দিন আগেও ছিল গ্রামের অধিকাংশ বাড়ির বাস্তব চিত্র। যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। একটি খেজুর গাছ ৫ বছর থেকে শুরু করে ৪০/৫০ বছর পর্যন্ত রস দিয়ে থাকে। এটাই খেজুর গাছের বৈশিষ্ট্য। শীতের পুরো মৌসুম জুড়ে জেলার প্রতিটি বাড়িতে চলে খেজুরের রসের গুড়, পিঠা- পুলি ও পায়েস খাওয়ার মহোৎসব। এছাড়া খেজুরের পাতা দিয়ে দৃষ্টিনন্দন আর্কষণীয় ও মজবুত পাটি তৈরি হয়ে থাকে। এমনকি জ্বালানি কাজেও ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু নির্বিচারে তাল ও খেজুরের গাছ কর্তন করে ইটভাটার জ্বালানি করা, স্থায়ী জলবদ্ধতা, জলবায়ু পরিবর্তন, কালের বির্বতনসহ বন বিভাগের নজরদারি না থাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেজুর গাছ এখন জেলা জুড়ে বিলুপ্তির পথে। এ বছর মৌসুমের শুরুতে খেজুর রস আহরণ এবং নির্ভেজাল গুড় তৈরী এবং সেটা বাজারজাত করার জন্য অনেক গ্রামে গাছিরা খেজুরের রস সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন ভাড়, ঠিলে, খুংগি, দড়া, গাছি দাঁ, বালিঝরাসহ খেজুর গাছ কাঁটার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা।সদরের ফয়জুল্যাপুর গ্রামের গাছি মো: জামাল মোল্যা দৈনিক পত্রদূতকে বলেন, প্রতি বছর চক্রবৃদ্ধি হারে খেজুর গাছ কমে যাওয়া এবং পর্যাপ্ত চাহিদার কারণে রস ও গুড়ের দাম আশংকা জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে।ইতোমধ্যে জেলা জুড়ে অনেক গাছের মালিকরা প্রকৃতির ঐতিহ্য এই খেজুর গাছ কেটে ইটভাঁটায় বিক্রয়সহ নানা কারণে এ গাছ এখন বিলুপ্তির কিনারায় দাঁড়িয়ে আছে।এখুনি এ গাছ সংরক্ষণে যথাযথ উদ্যোগ না নিলে অদুর ভবিষৎএ নতুন প্রজন্মের নিকট রুপকথার গল্প হয়ে দাঁড়াবে বলে মনে করেন অভিজ্ঞমহল।একাধিক খেজুর গাছের মালিকেরা দৈনিক পত্রদূতকে জানান, আগের মতো পেশাদার গাছি এখন আর নেই। অনেকে বৃদ্ধ হয়ে মারা গেছেন। অনেক গ্রামে এখন দুই একজন গাছি থাকলেও কোন কোন গ্রামে একজন গাছিরও অস্তিত্ব নেই। গাছের পরিমান ও গাছির সংখ্যা কমে যাওয়ায় খেজুরের রস ও গুড়ের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আগে প্রতিটি গাছে এক কাঁটায় এক ভাড় করে রস হতো। কিন্তু এখন তার অর্ধেক রসও হচ্ছে না।একসময়
বাংলার প্রতিটি ঘরে ঘরে শীত এলেই খেজুরের রস ও গুড় নিয়ে ছেলে মেয়েদেরও ব্যস্ততা বেড়ে যেত। মৌসুমের শুরুতে আলতো শীতের সোনালী সূর্য্যের রোদেলা সকালে গাছিরা বাঁশের ডগা দিয়ে নলি তৈরীতে ব্যস্ত সময় পার করতেন। কেউবা আবার পাটের আশ দিয়ে দড়া তৈরীতে মগ্ন। বেলা বাড়তেই মাটির ভাড়, ঠিলে,খুংগি,দড়া,গাছি দাঁ ও বালিঝরা নিয়ে গাছিরা ছুটে চলতো খেজুর রস সংগ্রহের জন্য গাছ কাঁটতে।শীতের তীব্রতা উপেক্ষা করে কাক ডাকা ভোরে উঠে গাছ থেকে রস নামাতে কুয়াশা ভেদ করে গাছিরা ব্যস্থ হওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এরপর ব্যস্ততা আরও বেড়ে পালা করে ছেলে মেয়েদের সকাল থেকে দুপুর পর্যন্ত লেগে যেতো সেই রস জ্বালিয়ে গুড় তৈরীতে।
সারি সারি কড়াইতে রস জ্বালিয়ে জিরেন রস দিয়ে নলেন গুড়, দানাগুড়, পাটালী তৈরী করার সেই অসাধারণ দৃশ্য এখন শুধুই স্মৃতি হয়ে দাড়িয়েছে। আর পরের দিন ওলা রস(ঘোলা রস) দিয়ে তৈরী হতো ঝুলা (তরল) গুড়। নলেন গুড় ও পাটালী খেতে খুবই সুস্বাদু হওয়ায় বাজারে এর কদর ছিল অনেক বেশী। শীত আসলেই আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হয় উৎসবের আমেজ। প্রতি ঘরে ঘরে শুরু হয় হরেক রকমের পিঠাপুলি তৈরীর আয়োজন। পিঠা তৈরীর জন্য ঢেঁকিতে চাউলের গুড়া তৈরীর মহোৎসব পড়ে যায়।একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সন্ধ্যা হলেই একদিকে শুরু হয় কবি গান, অন্য দিকে সন্ধ্যে রস দিয়ে শুরু হয় বিভিন্ন প্রকার পিঠা পুলিসহ হরেক রকম পায়েশ তৈরীর ধুম।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে,শুধু সাতক্ষীরা জেলা নয় বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই খেজুর গাছ এখন প্রায় বিলুপ্তির পথে। গাছিদের খেজুর গাছ কেটে রস সংগ্রহের এ কাজটি প্রকৃত পক্ষে শিল্প আর নৈপুণ্য দক্ষতায় ভরা।খেজুর গাছের ডালপালা কেটে চাচ দিয়ে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে সুদক্ষ কৌশল, রয়েছে ধৈর্য ও অপেক্ষার পালা। এ জন্য শীত মৌসুম আসার সাথে সাথে দক্ষ গাছিদের কদর বেড়ে যায় কিন্তু কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে “





























