সাতক্ষীরা 3:35 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

অবিলম্বে ফিলিস্তনের স্বাধীনতা চাই: জাতীয় জোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:27:28 pm, Wednesday, 25 October 2023 281 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

১৯৬৭ সালের আগের ভূখণ্ডের ভিত্তিতে সীমানা নির্ধারণপূর্বক ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে জাতীয় জোট। আজ ২৫ অক্টোবর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ছয় দলীয় জাতীয় জোট (বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ বেকার সমাজ-বাবেস, বাংলাদেশ পিপলস্ পার্টি, বাংলাদেশ গ্রীন পার্টি ও বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি) এক বিক্ষোভ সমাবেশে এই আহবান জানায়।

জাতীয় জোটের কো-চেয়ারম্যান ও গণঅধিকার পার্টি-পিআরপি’র চেয়ারম্যান সরদার আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর ফিলিস্তিনীরা ইসরায়েলের হাতে মার খাচ্ছে যার কোন স্থায়ী সমাধান হচ্ছে না।

সরদার আব্দুস সাত্তার বলেন, রোহিঙ্গাদের পক্ষে কেউ ছিল না, ফলে মায়ানমারের অত্যাচারে আজ তারা রাজ্যহারা। ফিলিস্তিনীদের পক্ষে কার্যকর ভূমিকা নেই কারও। ফলে তারাও আজ সর্বস্ব হারিয়ে বছরের পর বছর মানবেতর জীবন-যাপন করে যাচ্ছে। যখনই তাদের ওপর হামলা হয় তখন শুধু উদ্বেগ প্রকাশ আর নিন্দা জ্ঞাপন করে দায়িত্ব শেষ করছে বিশ্ববাসী। আমরা ইসরায়েলের বর্বরতা আর দেখতে চাই না। তিনি বলেন, পশ্চিম তীরসহ ফিলিস্তিনের অভ্যান্তরে যেসব ইহুদি বসতি স্থাপন করা হয়েছে সেগুলো অবিলম্বে সরিয়ে নিতে হবে এবং গাজাসহ অবরুদ্ধ সব ফিলিস্তিনী ভূ-খন্ডকে ইসরায়েলী অবরোধ থেকে মুক্ত করতে হবে।

জাতীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মোঃ হাসান, বাংলাদেশ পিপলস্ পার্টির চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল বাদল, বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টির চেয়ারম্যান মোবারক হোসেন বিজ্ঞানী প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন (দীপু মীর), বাংলাদেশ স্বাধীন জোটের চেয়ারম্যান মির্জা আজম, গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ, পলিটিকাল পার্লামেন্টের চেয়ারম্যান প্রিন্সিপাল এম আর করিম এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

গনঅধিকার পার্টি-পিআরপি’র মহাসচিব ডঃ শরিফ সাকি, বাংলাদেশ বেকার সমাজের সাধারণ সম্পাদক চৌধুরী, বাংলাদেশ পিপলস্ পার্টির মহাসচিব আমিরুল ইসলাম সুমন ও সৎ-সংগ্রামী ভোটার পার্টির মহাসচিব মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অবিলম্বে ফিলিস্তনের স্বাধীনতা চাই: জাতীয় জোট

আপডেট সময় : 10:27:28 pm, Wednesday, 25 October 2023