সাতক্ষীরা 2:41 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শেখ হাসিনা এখন বিশ্বে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের রোল মডেল : সালমান এফ রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:35:34 am, Sunday, 15 October 2023 226 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার দোহার নবাবগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান (এমপি)। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের নবীনবরণ ও বই উৎসব অনুষ্ঠানে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সালমান এফ রহমান।

তিনি আরোও বলেন, ‘যদিও স্বাধীনতার পর আমরা গরিব ছিলাম। তখন যারা ক্ষমতায় ছিল তারা চাইত এটা যেন ভিক্ষুকের দেশ থাকে।”

টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্যই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন সালমান এফ রহমান। তিনি বলেন, ‘বিদেশে গেলে এখন গর্ব বোধ করি। সবাই জানে বাংলাদেশ এখন কোন জায়গায় অবস্থান করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘আমাদের সময় শেষ হয়ে গেছে, যে কোন বিষয় শেষ ঘন্টা বেজে যাবে । পরবর্তী দায়িত্ব তোমাদেরই নিতে হবে। তোমাদের মধ্যেই হয়ত লুকিয়ে আছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, দেশের কর্ণধার, তাই তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

দেশ এখন অনেকটাই স্মার্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কি-প্যাডে প্রেস করলেই পৃথিবীর সব তথ্য পাওয়া যায়। তোমরা সহজেই শিখে নিতে পারছ সব।’

এ সময় সরকারি খরচে পড়াশোনাসহ কলেজের যত দাবি আছে তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান। তিনি দ্রুত কলেজটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার তাগিদ দেন।
এ সময় সম্মানিত অতিথি বৃন্দদেরকে কলেজ নবীন বরণ ছাত্র – ছাত্রীদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এ সময় নবীন বরণ উৎসবে দোহার -নবাবগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ ও
বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে
অনুষ্ঠানকে আরোও বেশি প্রাণবন্ত করে তোলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শেখ হাসিনা এখন বিশ্বে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের রোল মডেল : সালমান এফ রহমান

আপডেট সময় : 04:35:34 am, Sunday, 15 October 2023