সাতক্ষীরা 10:46 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:47:34 pm, Saturday, 7 October 2023 243 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক : জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। তারা তাদের বক্তব্যে বলেছেন জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানব শূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন।

শনিবার সাতক্ষীরা কুরাইশী ফুড পার্কে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক উপকূল সংলাপ থেকে এই দাবি জানানো হয়। সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আবু আহমেদ, জেলা জাতীয় পার্টি এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা সম্পাদক ফরিদা আক্তার বিউটি, জেলা জাসদের সভাপতি ওবায়দেস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এর ইদ্রিস আলী, সিপিবি এর সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়কারী নিত্যানন্দ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এর সাধারণ সম্পাদক মুনসুর রহমান, গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল। জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ আবদুল হামিদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মমতাজ আহমেদ বাপ্পী, জেলা বাসদের সংগঠক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দৈনিক পত্রদুত এর সম্পাদক লাইলা পারভিন সেঁজুতি, বাংলাদেশ মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জেলা নাগরিক কমিটির সদস্য অধ্যাপক ড. দিলারা বেগম, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, রামকৃষ্ণ চক্রবর্তীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। সভায় তিনি বলেন উপকূলের মানুষের উন্নয়নে এখনই সকল পেশার সকল মানুষের ঐক্যবদ্ধতা প্রয়োজন।
লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার।

সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করার আহ্বান জানান। দাবিগুলো হল উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা, একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ, দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা, উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা এবং স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃ নির্মাণ ও ভঙ্গুর সুইচ গেট মেরামত করা।
সংলাপ এ উপকূলের ভুক্তভুগী রঞ্জন রপ্তান, পারুল আক্তার, হাবিবুল্লাহ গাজী তাদের উপকূলের বিভিন্ন সংকট এবং তা থেকে উত্তরণের জন্য সুনির্দিষ্ট উক্ত দাবি তুলে ধরেন এবং সরকারের নির্বাচনী ইশতেহারে দাবি সমূহ সংযুক্ত করার কথা বলেন।

সংলাপে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন উপস্থিত সকল নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ

আপডেট সময় : 09:47:34 pm, Saturday, 7 October 2023