সাতক্ষীরা 7:11 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:43:32 am, Friday, 6 October 2023 226 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: “আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত” হয়েছে। ৫ই অক্টোবর বৃহস্পতিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন উপজেলা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার এবং জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মন্দির কমিটির মনোনয়নকৃত পোষাক পরিহিত স্বেচ্ছাসেবকদের ২৪/৭ উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবার রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণ, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় : 12:43:32 am, Friday, 6 October 2023