সাতক্ষীরা 12:31 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতা মূল্যায়নে সদর থানা শ্রেষ্ঠ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:51:54 pm, Tuesday, 12 September 2023 296 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সদর থানা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আগষ্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার আগস্ট মাসের কর্মদক্ষতা মূল্যায়ণে সদর সার্কেল ও সাতক্ষীরা সদর থানার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেন।
জেলার শ্রেষ্ঠ চৌকস সার্কেল এর সম্মাননা পেয়েছেন সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ- হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম। জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন সাতক্ষীরা সদর থানার এসআই মোঃহাফিজুর রহমান।
আরও শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন সদর থানার এএসআই শাহানুর রহমান, সহ অন্যান্য ইউনিটের অফিসার’গন বিশেষ সম্মাননাপ্রাপ্ত হন।
এছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
আগস্ট মাসে টানা ৩য় বারের মতো অপরাধ পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতা মূল্যায়নে সদর থানা শ্রেষ্ঠ

আপডেট সময় : 10:51:54 pm, Tuesday, 12 September 2023