সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সদর থানা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আগষ্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার আগস্ট মাসের কর্মদক্ষতা মূল্যায়ণে সদর সার্কেল ও সাতক্ষীরা সদর থানার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেন।
জেলার শ্রেষ্ঠ চৌকস সার্কেল এর সম্মাননা পেয়েছেন সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ- হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম। জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন সাতক্ষীরা সদর থানার এসআই মোঃহাফিজুর রহমান।
আরও শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন সদর থানার এএসআই শাহানুর রহমান, সহ অন্যান্য ইউনিটের অফিসার'গন বিশেষ সম্মাননাপ্রাপ্ত হন।
এছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
আগস্ট মাসে টানা ৩য় বারের মতো অপরাধ পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ