সাতক্ষীরা 2:49 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল একটা তরতাজা প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:23:54 pm, Wednesday, 16 August 2023 266 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ব্যুরো প্রধান খুলনাঃ পাইকগাছায় সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোন প্রতিকার নেই। জিম্মি গোটা সমাজ, গোটা জাতি। সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র কংকন মন্ডল মঙ্গলবার বিকেলে গদাইপুর সাঈদের মিল সংলগ্ন প্রধান সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে পৌরসভার সরল ৫ নং ওয়ার্ড এর শ্যামল মন্ডল এর ছেলে। ঘটনা স্থলের মানুষ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, শখের অ্যাকুরিয়াম এর মাছ কিনতে বাইসাইকেলে গদাইপুর ইউনিয়নের মানিকতলার বাজারে যায় অংকন (১৩) ও বিজয় (১২)। দোকান বন্ধ থাকায় ফিরতি পথে সাঈদীর মিল ও পিচের রাস্তা মোড়ের মাঝামাঝি পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের বাইসাইকেলের পিছনে ধাক্কা দেয়। বাইসাইকেলের সামনে রডে বসা বিজয় ছিটকে পিচের রাস্তার উপর পড়ে গড়াতে গড়াতে রাস্তার ধারে মাটিতে আর অংকন সাইকেলের নিচে চাপা পড়লে বাসের পিছনের চাকা সাইকেলের উপর দিয়ে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুমেক এ যাওয়ার পরামর্শ দেন। খুলনায় যাওয়ার পথিমধ্যে কপিলমুনিতে অংকন মারা যায়। আর বিজয় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি রয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ৫ টা থেকে সাড়ে পাঁচটার মধ্যে। রাতেই বয়রা মহাশ্মশানে মৃত অংকন এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এঘটনায় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি করে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । সুধীজনেরা অভিযোগ করেন, খুলনা থেকে পাইকগাছায় যাওয়া-আসায় পথিমধ্যে গোল্লামারি, জিরোপয়েন্ট, কৈয়াবাজার, ডুমুরিয়া, সর্বশেষ চুকনাগর বাজারে অতিরিক্ত সময়ক্ষেপণ এর ফলে বাসের নির্দিষ্ট সময়ে আসার জন্য প্রত্যেক বাস গাড়ি বেপরোয়া গতিতে গাড়ি চালায়। ফলে সড়কে প্রায় এধরনের দুর্ঘটনা ঘটছে। কোন প্রতিকার নেই। প্রত্যেকবার
কোন না কোন অজুহাতে, আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এলাকাবাসীর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল একটা তরতাজা প্রাণ

আপডেট সময় : 09:23:54 pm, Wednesday, 16 August 2023