কলারোয়ার সন্ত্রাসী বাবলু হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিলো সরোয়ার মালীর
- আপডেট সময় : 07:24:51 pm, Sunday, 16 July 2023 239 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটী ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আনছার মালীর পুত্র সরোয়ার মালী (৬০) কে হাতুড়ী দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে একই গ্রামের মৃত সাদেক ধাবকের পুত্র বাবলু ধাবক (৪৫)। সরেজমিনে জানা যায়- সরোয়ার মালীর সাথে তার চাচাত ভাই সিদ্দকুর রহমান মালী (৪২) এর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই ফলশ্রুতিতে গত ইং ১৪/০৭/২০২৩ তারিখ শুক্রবার রাত ১-২০ ঘটিকার সময় সরোয়ার মালীর গেটে কে বা কারা পুলিশ পরিচয়ে ধাক্কা দিতে থাকলে তিনি বাড়ীর পেছন দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথে পূর্ব থেকে ওৎপেতে থাকা সিদ্দক মালীর ভাড়াটে গুণ্ডা বাবলু ধাবক(৪৫) ও তার ছেলে আমানুল্লাহ (২০)দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে।সরোয়ার মালী পড়ে গেলে আমানুল্লাহ তার বুকে রড দিয়ে বাড়ী মারে এবং বাবলু ধাবক লোহার হাতুড়ী দিয়ে পিটিয়ে সরোয়ার মালীর দুই পা ভেঙে দেয়। তার আত্নচিৎকারে তার ভাই কেসমত মালী এবং প্রতিবেশীরা ছুটে আসলে বাবলু ধাবক ও তার ছেলে আমানুল্লাহ দৌড়ে পালিয়ে যায়। প্রতিবেশী ফিরোজা, ফরিদা বলেন- আমরা চেঁচামেচি শুনে বের হয়ে দেখি বাবলু ও তার ছেলে আমানুল্লাহ পালিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেলে ভর্তি আছেন। সন্ত্রাসী বাবলু ধাবক একাধিক মামলার আাসামী। মামলা নং জি আর ১০৫/২৩ (সাতক্ষীরা কোর্ট) জি আর ১১০/২৩ (সাতক্ষীরা কোর্ট) ৫১৬/২২(কলারোয়া থানা)। বহু অপরাধের হোতা এই বাবলু। পাঁচ বছর পূর্বে মাজেদা(৩০) নামের এক মহিলাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে ভারতের নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেয়। বহু কষ্টে মাজেদা এখন দেশে। সাংবাদিকদের সাথে মাজেদা ভারতের সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মহিলা বাবলু ধাবকের নামে অভিযোগ আনেন। এলাকার বহু নারী ও পুরুষ এবং সচেতন মহল বাবলু ধাবকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন






























