কেশবপুরে দু’টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ বাপ ছেলে সহ একই গ্রামের তিনজন নিহত
- আপডেট সময় : 11:37:30 pm, Monday, 1 May 2023 285 300 বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন,কেশবপুর(যশোর):কেশবপুরে রাত সাড়ে ৭টা দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর থানাধীন আলতাপোল গ্রামের বুজতলা সংলগ্ন নুর ইসলামের মৎস্য ঘেরের দক্ষিণ পাশে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম একই গ্রামে বাড়ি ওই গ্রামের আঃ মান্নানের ছেলে
জাহাঙ্গীর হোসেন জোয়াদ্দার (৪০) তার ছেলে মোস্তফা জোয়াদ্দার (১৭) এবং একই গ্রামের অপর গাড়ি চালক আঃ সাত্তারের ছেলে মোঃ মোস্তফা(২৭)।
থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে জাহাঙ্গীর হোসেন জোয়াদ্দার ও ছেলে মোস্তফা জোয়াদ্দার ব্যবসায় কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার সময় কেশবপুর চুকনগর সড়কের কেশবপুর থানাধীন আলতাপোল গ্রামের বুজতলা সংলগ্ন নুর ইসলামের মৎস্য ঘেরের দক্ষিণ পাশে গিলে অপর দিক চুকনগর থেকে মোস্তফা কেশবপুরের দিকে মোটর সাইকেল চালিয়ে আসছিল সময় মুখোমুখি সংঘর্ষে তিন জন মৃত্যুবরণ করেন। তাদেরকে ঘটনাস্থল থেকে দ্রুত কেশবপুর হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




























