সাতক্ষীরা 2:52 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সারা দেশে এই রমজানে বিনামূল্যে চাল পাওয়ার কথা ১ কোটি পরিবারের, বাদ যাবেনা পৌর-বাসীরাওঃ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:46:36 pm, Friday, 24 March 2023 276 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এম, শামসুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধিঃচলতি রমজানে দেশের ১ কোটি দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করবে সরকার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সভা কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন; রমজান মাসে দেশের দরিদ্র মানুষের যাতে করে কষ্ট না হয়, সে জন্য সরকার বিনামূল্যে ভিজিএফ কর্মসূচীর মাধ্যমে ১ কোটি পরিবারকে ১০ কেজি করে চাল দেবে। রমজানের শুরুতে ৫০ লাখ এবং রমজানের শেষ ভাগে ৫০ লাখ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।খাদ্যমন্ত্রী আরও জানান, ভিজিএফ কর্মসূচীতে বিনামূল্যে চাল বিতরণ করার প্রক্রিয়া আগে থেকেই চালু আছে। তবে এই রমজানে পণ্যের চড়া দামের কারণে মানুষকে বিনামূল্যে অতিরিক্ত ভাবে চাল বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে; এবার দেশে আমনের ভালো ফলন হলেও চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো দাম বেড়েছে। কারণ; রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় ধান, চাল গুদামজাত করে রেখেছেন। ফলে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষগুলি। অথচ মৌসুমের সময় স্বাভাবিকভাবেই চালের দাম কম থাকার কথা ছিলো।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে; চলতি মৌসুমে দেশে ৫৯ লাখ হেক্টর জমীতে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ৫৯ লাখ ৫৬ হাজার হেক্টর জমীতে। আর উৎপাদন হয়েছে ১ কোটি ৭০ লাখ টন। কিন্তু এর প্রভাব নেই চালের বাজারে।
কারা পাবেন ভিজিএফ? সেই প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে; সরকারের বেঁধে দেওয়া ১২টি শর্তের মধ্যে চারটি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুস্থ হিসেবে গণ্য করে ভিজিএফ সহায়তা দিতে হবে। যেমনঃ- ১. যে পরিবারের মালিকানায় কোনো জমী নেই বা ভিটাবাড়ী ছাড়া কোনো জমী নেই।
২. যে পরিবার দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল।
৩. যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল।
৪. যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোনো পুরুষ সদস্য নেই।
৫. যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়।
৬. যে পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই।
৭. যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্ত মহিলা রয়েছে।
৮. যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা।
৯. যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী।
১০. যে পরিবার কোনো ক্ষুদ্রঋণ প্রাপ্ত হয়নি।
১১. যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের স্বীকার হয়েছেন।

অথচ; আজ রমজানের ১ম দিনেও জনপ্রতিনিধি ও প্রসাশনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সারা দেশে এই রমজানে বিনামূল্যে চাল পাওয়ার কথা ১ কোটি পরিবারের, বাদ যাবেনা পৌর-বাসীরাওঃ

আপডেট সময় : 02:46:36 pm, Friday, 24 March 2023