স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোট শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম উপহার
- আপডেট সময় : 11:28:59 pm, Monday, 6 March 2023 378 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা ও কলম উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৬ই মার্চ ) সকালে খলিলনগর ইউনিয়নের ১৫০ নং গোনলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খানম,সহকারী শিক্ষক সন্ধ্যা আইস,তাসলিমা খাতুন,মো মফিজুর ইসলাম,আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকার, প্রান্ত, লিমা, সুমন, ইমরান,রলি প্রমূখ।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সুজয় বলেন, আমি আমরা বন্ধু থেকে খাতা ও কলম উপহার পেয়ে খুব খুশি হয়েছে। ধন্যবাদ আমরা বন্ধুকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খানম বলেন, আমরা বন্ধু সংগঠনের খাতা, কলম পেয়ে বিদ্যালয়ের শিশুরা খুব খুশি। তা দেখে খুব ভালো লেগেছে। আশা রাখি আগামীতেও আমাদের বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা বন্ধু থাকবে। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।






























