সাতক্ষীরা 6:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা  বিনেরপোতায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:10:07 pm, Thursday, 7 November 2024 179 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাছবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় আব্দুর রহমান কলেজের সামনে মেঘনার মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে মোটর সাইকেল চালক মোঃ আরিজুল ইসলাম গাজী (২৮), আরোহী সাতক্ষীরার তালা উপজেলার জেঠয়া গ্রামের মোঃ শামসুর রহমান ফকিরের ছেলে মোঃ আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ সেলিম (৩৫)। চালক আরিজুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী পাটকেলঘাটার সবজি ব্যবসায়ী আকবর হোসেন জানান, একটি প্লাটিনা মোটরসাইকেলে তিনজন পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোররাত পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মেঘনার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা গামী একটি দ্রুতগতির মাছবাহী আইসার পিকআপ তাদের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিজুল ইসলাম ও আরোহী আসাদুল ইসলাম ফকির মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় অপর আরোহী মোঃ সেলিম।

বিষয়টি তিনি খুলনা ফায়ার সার্ভিস অফিসে চাকরিরত তার ভাইকে মোবাইলে জানান। পরে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সেলিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যেই মারা যায় সেলিম।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক মীর মাহফুজ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর একজন হাসপাতাল নেয়ার পথে মারা যায়।

তিনি ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে আরও বলেন, মৃতদেহ গুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা  বিনেরপোতায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত-৩

আপডেট সময় : 06:10:07 pm, Thursday, 7 November 2024