সাতক্ষীরা 4:53 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা কাচ্চি ডাইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:14:23 pm, Tuesday, 7 January 2025 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।

সাতক্ষীরা নিউ মার্কেট এলাকার কাচ্চি ডাইন নামক একটি প্রতিষ্ঠানকে সম্প্রতি নেটিজনেরা আলোচনায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যাপক প্রচার পায়। ঠিক এমনই এক সময়ে প্রতিষ্ঠানটির খাবারে চুল ছিল এমন অভিযোগ তোলে কোন বেসরসিক ফেসবুকার। শুরু হয় ব্যাপক আলোচনা।

এরই এক পর্যায়ে মঙ্গলবার ভোক্তা অধিকারের কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। তারা সেখানকার খাবারে চুল না পেলেও রন্ধনশালায় অপচ্ছিন্ন পরিবেশ এবং কর্মীদের মুখে মাস্ক ও এপ্রোন ব্যবহার না করার প্রমান পায়। এছাড়া রাধুনীর হাফহাতা পোশাক পরা ছিল, যা স্বাস্থ্যবিধি অনুযায়ী সঠিক নয়। এসব নানান অভিযোগে কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, কাচ্চি ডাইনের খাবারে ব্যবহৃত মাংস খুলনা থেকে আনা হয়, যা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে স্থানীয়ভাবে মাংস সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথা বলা হয়েছে।

এদিকে অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকার আলমাছ স্টোরকেও জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়ক ও লেবেল যথাযথভাবে ব্যবহার না করার জন্য তাদেরকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, এই ধরনের অভিযান ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিচালিত হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য এবং পণ্য প্রাপ্তির অধিকার রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে।

উল্লেখ্য, অভিযানের সময় কাচ্চি ডাইন ও আলমাছ স্টোর কর্তৃপক্ষ তাদের ভুলত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা কাচ্চি ডাইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে জরিমানা

আপডেট সময় : 11:14:23 pm, Tuesday, 7 January 2025