সাতক্ষীরা 3:57 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য সহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:00:29 pm, Monday, 12 February 2024 281 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে জোর পূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ভিকটিম ছাত্রীর মাতা দুই জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে সাবেক ইউপি সদস্য সহ দুই জনকে আটক করেছেন। এর আগে গত ৮জানুয়ারী কলেজে যাওয়ার পথে বেলা ১১টার দিকে ঐ ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের ছেলে খানজাহান আলী (২২) ও একই গ্রামের ইসাহাক আলী মল্লিকের ছেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন সদস্য মোঃ মেস্তাফিজুর রহমান বকুল।

মামলাসূত্র মতে, ঐ ছাত্রী কলেজ যাওয়া আসার পথে খানজাহান আলী ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান প্রায় উতাক্ত করত। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার শালিস বৈঠকে কোন সুরাহ হয়নি। এক পর্যায়ে আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ঘটনারদিন দলবদ্ধভাবে মোটর সাইকেল যোগে ছাত্রীকে অপহরণ করে এবং দীর্ঘ এক মাস আটকে রেখে ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। আটক আসামীদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার শ্যামনগরে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য সহ আটক ২

আপডেট সময় : 11:00:29 pm, Monday, 12 February 2024