সাতক্ষীরা 5:29 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার মাস্উদুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:22:26 am, Wednesday, 19 February 2025 170 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার মাস্উদুজ্জামান। সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামের শিক্ষক দম্পতি আব্দুল মান্নান ও শরীফা পারভিনের সুযোগ্য সন্তান। মাস্উদুজ্জামান আশাশুনি উপজেলার বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

পিতা আব্দুল মান্নান ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং মা শরিফা পারভীন শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। হাসিনা পতন আন্দোলনের পুরো সময় জুড়ে ঢাকার রাজপথে মাস্উদুজ্জামানের পদচারণা ছিল ঈর্ষানীয়। বর্বর নির্যাতনে আহত ছাত্রদের করুন চাহনি আর দীর্ঘশ্বাসে যখন ঢাকার আকাশ বাতাস ভারি তখন তাদের পাশে থেকে সেবা শ্বশ্রূষা শুরু করেন তিনি।

বৈষম্যের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই এবং আহতদের সেবায় তার নিবেদন তাকে শুধু ছাত্র সমাজের নয়, বরং সমগ্র মানবতার এক উজ্জ্বল বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য সেল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার এই গর্বিত সন্তান। ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, আহত হয়ে পড়ে থাকা সহযোদ্ধারাদের দেখে পিছিয়ে যাননি মাস্উদুজ্জামান।

আহতদের চিকিৎসা দিতে তিনি ছুটে গেছেন হাসপাতাল থেকে হাসপাতালে। ব্যান্ডেজ বাঁধা, ওষুধ সংগ্রহ, রক্তের ব্যবস্থা করা, সবই করেছেন দিন-রাত এক করে। মাস্উদুজ্জামান ঢাকা থেকে আন্দোলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ১২ জুলাই সাতক্ষীরায় আন্দোলন শুরুর রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলনের পর আহতদের তালিকা প্রস্তুত করা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং শহীদ পরিবারের সহায়তায় কাজ করতে থাকেন তিনি।

মাস্উদুজ্জামান জানান, আমি চিকিৎসক নই, কিন্তু একজন মানবিক মানুষ হিসেবে আহতদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাদের চোখের জল, তাদের যন্ত্রণা আমাকে থামতে দেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, “মাস্উদুজ্জামান শুধু একজন আন্দোলনকারী নন, তিনি একজন মানবতার যোদ্ধা। তার নেতৃত্বে আহতদের চিকিৎসা এবং সহায়তা কার্যক্রম আরও সুসংগঠিত হবে। সাতক্ষীরার গর্ব তিনি। মাস্উদুজ্জামান শুধু সাতক্ষীরার নয়, গোটা দেশের এক সাহসী কণ্ঠস্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার মাস্উদুজ্জামান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য সেল সম্পাদক

আপডেট সময় : 12:22:26 am, Wednesday, 19 February 2025